ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফলে বড় ধরনের হতাশার মুখে পড়েছে আসাদউদ্দিন ওয়াইসির নেতৃত্বাধীন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (AIMIM)। রাজ্যে প্রথমবারের মতো ব্যাপকভাবে অংশ নিয়েও দলটি কোনো আসনে জয় পেতে ব্যর্থ হয়েছে এবং সব প্রার্থীরই জামানত বাজেয়াপ্ত হয়েছে।
মুর্শিদাবাদ, মালদা, বীরভূম, উত্তর ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান ও উত্তর দিনাজপুরসহ মুসলিম সংখ্যাগরিষ্ঠ ১১টি আসনে প্রার্থী দিলেও এআইএমআইএম কোনো প্রতিদ্বন্দ্বিতায় টিকে থাকতে পারেনি।
এই নির্বাচনকে পশ্চিমবঙ্গে এআইএমআইএম-এর জন্য প্রথম বড় রাজনৈতিক পরীক্ষা হিসেবে দেখা হচ্ছিল। তবে ফলাফলে দেখা যায়, প্রতিটি আসনেই দলটি উল্লেখযোগ্য ব্যবধানে পরাজিত হয়েছে। ফলে রাজ্যে দলটির রাজনৈতিক ভিত্তি গড়ে তোলার প্রচেষ্টা বড় ধরনের ধাক্কা খà
