শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

ইরানের শপিং কমপ্লেক্সে আগুন, নিহত ৮, আহত ৩৬


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

ইরানের রাজধানীতে একটি শপিং কমপ্লেক্সে আগুন লেগে ৮ জন মারা গেছেন। এছাড়া গুরুতর আহত হয়েছে আরও ৩৬ জন।

মঙ্গলবার (৫ মে) পশ্চিম তেহরানে এই ঘটনা ঘটেছে।

দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানায়, আরঘাভান কমার্শিয়াল কমপ্লেক্স নামের শপিং সেন্টারটি আন্দিশেহ শহরে অবস্থিত। ভবনটিতে ২৫০টিরও বেশি বাণিজ্যিক ইউনিট ছিল।

ইরানিয়ান স্টুডেন্টস নিউজ এজেন্সি (আইএসএনএ) আন্দিশেহ শহরের দমকল বিভাগের প্রধান আলী পাইদারানের বরাত দিয়ে জানায়, স্থানীয় সময় বিকেলে আগুন লাগার খবর পাওয়ার পরপরই দমকল বাহিনীকে ঘটনাস্থলে পাঠানো হয়।

তিনি আরও জানান, ভবনটির সম্মুখভাগে ব্যবহৃত দাহ্য পদার্থের কারণে আগুন ছড়িয়ে পড়ে।</