শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি

ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা সম্ভব নয়: প্রেসিডেন্ট পেজেশকিয়ান


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, কোনো শক্তি প্রয়োগ করে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা সম্ভব নয়।

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যুদ্ধ বন্ধের আলোচনায় ছাড় না দিলে কঠোর সামরিক পদক্ষেপের হুমকির জবাবে তিনি এই মন্তব্য করেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, কেউ আমাদের আত্মসমর্পণ করাতে পারবে না এবং শিয়া সম্প্রদায়ের মানুষকে জোর করে কিছু মানানো যায় না।

পেজেশকিয়ান আরও জানান, তিনি ইরাকের প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেছেন। ওই আলোচনায় তিনি যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্য থেকে সামরিক হুমকি সরিয়ে নেওয়ার আহ্বান জানান।

এদিকে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পস জানিয়েছে, হরমুজ প্রণালিতে তাদের নতুন নিরাপত্তা পরিকল্পনার লক্ষ্য হলো যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে অস্ত্র ও বিভিন্ন সরবরাহ পৌঁছানো ঠেকানো। বিষয়টি যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় বড় একটি জটিলতা হিসেবে দেখা দিচ্ছে।

অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য পরিচালিত মার্কিন অভিযান প্রজেক্ট ফ্রিডম আপাতত স্থগিত রাখা হয়েছে, যাতে তেহরানের সঙ্গে আলোচনা এগিয়ে নেওয়া যায়।

সূত্র: আল-জাজিরা

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ