বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
দেশে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দ্রুত কর্মসংস্থান সৃষ্টি: বাণিজ্যমন্ত্রী বিস্ফোরণের শব্দে কেঁপে উঠলো ইরানের কেশম দ্বীপ আপনি গুলি করলে আমরা কি বসে থাকব: বিএসএফ-কে বিজিবি প্রাথমিকে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা অন্তর্ভুক্ত করছে সরকার প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী সারাদেশের সীমান্তে প্রতিবাদী সমাবেশ ও শাহবাগে বিক্ষোভ কর্মসূচির ডাক ১১ দলের হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু আদ্-দ্বীনের শোকজের জবাবে সন্তুষ্ট নই: স্বাস্থ্যমন্ত্রী শুক্রবার ঢাকায় আসবেন ভারতের নতুন হাইকমিশনার ইরানের সঙ্গে সম্পর্ক জুড়তে লেবাননের প্রতি হিজবুল্লাহর আহ্বান

যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে ফের যুদ্ধ শুরুর শঙ্কা দেখছে না পাকিস্তান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

এই মুহুর্তে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে যুদ্ধ শুরু হওয়ার কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান। একই সঙ্গে চলমান উত্তেজনা বন্ধ ও একটি সমাধানে পৌঁছাতে মধ্যস্থতার প্রচেষ্টা অব্যাহত রাখার কথাও পুনর্ব্যক্ত করেছে দেশটি।

সোমবার (১১ মে) প্রক্রিয়াটির সঙ্গে পরিচিত একাধিক পাকিস্তানি সরকারি সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু।

একটি সূত্র আনাদোলুকে জানিয়েছে, চলমান অচলাবস্থা সত্ত্বেও পাকিস্তান যুদ্ধ পুনরায় শুরু হওয়ার ক্ষেত্রে কোনো তাৎক্ষণিক বিপদ দেখছে না, কারণ ওয়াশিংটন ও তেহরান সংঘাত নিরসনে একটি কূটনৈতিক পথ গুরুত্বের সাথে খুঁজছে।

সূত্রগুলো আরও জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের সর্বশেষ প্রস্তাব প্রত্যাখ্যান করলেও এই মুহুর্তে নতুন করে যুদ্ধ শুরু হওয়ার কোনো আশঙ্কা নেই। 

সূত্র বলছে, ‘ট্রাম্প চান না যে ফের সংঘাত শুরু হওয়ার কারণে তার আসন্ন চীন সফর ম্লান হয়ে যাক’।

মূলত রোববার ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প বলেছেন, তিনি ইরানের ‘তথাকথিত প্রতিনিধিদের’ প্রতিক্রিয়া পড়েছেন এবং এটিকে ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ বলে বর্ণনা করেছেন।

জবাবে ইরান বলেছে, তাদের জবাব ট্রাম্প প্রত্যাখ্যান করলেও তাতে ‘কিছুই যায় আসে না।’

সূত্রগুলো আরও জানায়, ‘কিছু বিষয়ে, প্রধানত তেহরানের পারমাণবিক কর্মসূচির ব্যাপারে উভয় পক্ষের প্রকাশ্যে অনমনীয়তা সত্ত্বেও অচলাবস্থা ভাঙতে ইসলামাবাদ তার মধ্যস্থতা অব্যাহত রাখবে।

একটি সূত্র জানিয়েছে, ‘উভয় পক্ষের কঠোর মনোভাব সত্ত্বেও গোপন যোগাযোগ অব্যাহত রয়েছে এবং কাতার ও মিশরসহ বেশ কয়েকটি আঞ্চলিক দেশ ইসলামাবাদকে তার মধ্যস্থতার প্রচেষ্টায় সহায়তা করছে।’

এদিকে পাকিস্তান দুই পক্ষের মধ্যে সরাসরি আলোচনা পুনরায় শুরু হওয়ার ব্যাপারে এখনও আশাবাদী হলেও, মার্কিন প্রস্তাবের জবাবে পারমাণবিক ইস্যুতে ইরানের পূর্বের অবস্থানে কোনো উল্লেখযোগ্য পরিবর্তন আসেনি।

এ বিষয়ে সূত্রগুলো জানায়, গত সপ্তাহে ইসলামাবাদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে পাঠানো তেহরানের জবাবে মূলত যুদ্ধের অবিলম্বে সমাপ্তির ওপরই জোর দেওয়া হয়েছে এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ওয়াশিংটনের মূল দাবির বিষয়ে এতে তেমন কিছুই নেই।

সূত্রগুলো আরও জানিয়েছে, উভয় পক্ষ যুদ্ধ শেষ করতে সম্মত হওয়ার পর এক মাসের মধ্যে পারমাণবিক আলোচনা শুরু করারও প্রস্তাব দিয়েছে ইরান। তবে ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনাগুলো ভেঙে ফেলার মার্কিন দাবি আবারও প্রত্যাখ্যান করেছে এবং ওয়াশিংটনের ২০ বছরের স্থগিতাদেশের দাবি প্রত্যাখ্যান করে পাঁচ বছরের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ রাখার প্রস্তাব দিয়েছে তেহরান।

এছাড়াও ইরান তার বন্দরগুলোর ওপর থেকে মার্কিন অবরোধ তুলে নেওয়ার বিনিময়ে হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে তার প্রস্তুতির কথা পুনর্ব্যক্ত করেছে।

সূত্র: আনাদোলু

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ