যুদ্ধ চলাকালে ইরানের পরিচালিত হামলার প্রতিশোধ নিতে সৌদি আরব ইরানের ওপর অসংখ্য অপ্রকাশিত হামলা চালিয়েছে বলে জানিয়েছেন এই বিষয়ে অবগত দুজন পশ্চিমা কর্মকর্তা এবং দুজন ইরানি কর্মকর্তা।
বুধবার (১৩ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
দুই পশ্চিমা কর্মকর্তা জানান, সৌদি বিমান বাহিনী দ্বারা পরিচালিত এই হামলাগুলো মার্চের শেষের দিকে চালানো হয়েছিল। এগুলো ছিল ‘এসব হামলা সৌদি আরব প্রতিশোধ নিতে চালিয়েছে।’
