আন্তর্জাতিক ডেস্ক
পবিত্র মসজিদে নববিতে অনুষ্ঠিতব্য সামার ফাউন্ডেশনাল সায়েন্টিফিক কোর্সের অংশ হিসেবে বিশেষ দারস প্রদান করবেন মসজিদুল হারাম ও মসজিদে নববির ধর্মবিষয়ক প্রধান শায়খ আবদুর রহমান আস-সুদাইস।
আগামীকাল মঙ্গলবার (১৪ জুলাই), ২৯ মুহাররম ১৪৪৮ হিজরি, মাগরিবের নামাজের পর এ দারস অনুষ্ঠিত হবে।
আয়োজকদের তথ্য অনুযায়ী, মসজিদে নববির প্রথম সৌদি সম্প্রসারণ অংশে (দুই প্রাঙ্গণের মাঝামাঝি স্থানে) এ বিশেষ পাঠ অনুষ্ঠিত হবে। এতে ইসলামি জ্ঞানচর্চা ও শরয়ি শিক্ষার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবেন শাইখ আস-সুদাইস।
দেশ-বিদেশ থেকে আগত মুসল্লি, শিক্ষার্থী ও জ্ঞানপিপাসুদের সরাসরি মসজিদে নববিতে উপস্থিত থেকে দারসে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। এছা