আন্তর্জাতিক ডেস্ক
ভারতের উত্তর প্রদেশের আলিগড় জেলার দুজন হিন্দুর বিরুদ্ধে ১৪ বছর বয়সি মুসলিম কিশোরীকে অপহরণ ও গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় কিষাণ গোপাল বাল্মীকি এবং সঞ্জু বাল্মীকি নামের দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১১ জুলাই) আলিগড়ের চারা এলাকায় এ ঘটনা ঘটে। খবর মুসলিম মিররের।
কিশোরীর মায়ের ভাষ্য, তাঁর মেয়ে সবজি কিনতে গিয়েছিল। তারপর ফিরতে দেরি হলে তার ভয় হয়। তিনি মেয়ের বাবাকে বিষয়টা জানালে তিনি মেয়েকে খুঁজতে বের হন এবং থানায় নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করেন।
