বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮


আজাদ কাশ্মিরে দুপক্ষের সংঘাত, ২ পুলিশসহ নিহত ৯


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

পাকিস্তানের আজাদ কাশ্মিরের পুঞ্চ জেলায় দেশটির নিষিদ্ধ রাজনৈতিক দল জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি (জেএএকে) এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মধ্যে সংঘাতের ঘটনা ঘটেছে। এতে ২ জন পুলিশ সদস্যসহ মোট ৯ জন নিহত হয়েছেন।

বুধবার (১৫ জুলাই) আজাদ কাশ্মিরের রাজধানী মুজাফফরাবাদ অভিমুখে লঙমার্চের কর্মসূচি চিল জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটির; তার আগের দিন মঙ্গলবার পাকিস্তানের এই কেন্দ্রশাসিত অঞ্চলটির পুঞ্চ জেলায় ঘটেছে এ ঘটনা।

এক প্রতিবেদনে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন জানিয়েছে, মঙ্গলবার সকালের দিকে পুঞ্চ জেলার সদরদপ্তর রাওয়ালকোটের মুতিয়ালমেরা এলাকায় অভিযান শুরু করে পুলিশ। সেখান থেকেই উত্তেজনার সূত্রপাত। পরে আজাদ কাশ্মিরের পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, মুতিয়ালমেরায় বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ মজুত করেছে জেএএকে— এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়েছিল।

উল্লেখ্য, ১৯৪৭ সালে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে স্বাধীনতালাভের পর জম্মু-কাশ্মিরের দু’টি অঞ্চল দখল করে পাকিস্তান— আজাদ কাশ্মির এবং গিলগিট-বাল্টিস্তান। বর্তমানে উভয়েই পাকিস্তানের কেন্দ্রশাসিত অঞ্চল এবং দু’টিতেই প্রাদেশিক আইনসভা বা বিধানসভা রয়েছে। আজাদ কাশ্মিরের বিধানসভায় আসনসংখ্যা ৪৫টি। সেই ৪২টি আসনের মধ্যে আবার ১২টি আসন ভারতের জম্মু-কাশ্মির থেকে আসা উদ্বাস্তুদের জন্য সংরক্ষিত।

সংবাদ সম্মেলনে এ সম্পর্কে চৌধুরী গুফতার হুসেইন বলেছেন, “কোনো ব্ল্যাকমেইলারের দাবি রাষ্ট্র মেনে নেবে না এবং সব ব্ল্যাকমেইলারকে লৌহকঠিন হাতে দমন করা হবে।”

সূত্র: ডন

আওয়ার ইসলাম/জেডএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ