আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্র ইরানের বিদ্যুৎ অবকাঠামো বা জাতীয় গ্রিডে হামলা চালালে পাল্টা পদক্ষেপ হিসেবে লোহিত সাগরে তেল পরিবহনের গুরুত্বপূর্ণ নৌপথ বন্ধের প্রস্তুতি নিতে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের নির্দেশ দিয়েছে তেহরান।
বৃহস্পতিবার (১৬ জুলাই) উচ্চপর্যায়ের অন্তত তিনটি সূত্র ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য জানিয়েছে।
লোহিত সাগরে তেল পরিবহনের রুট বন্ধ করে দিতে হুথিদের প্রতি ইরানের এই নির্দেশ বৈশ্বিক জ্বালানি সরবরাহে নতুন করে বড় ধরনের সংকট তৈরি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নাম প্রকাশ না করার শর্তে ইরানের দুই জ্যেষ্ঠ কর্মকর্তা ও এ প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট একট