আন্তর্জাতিক ডেস্ক
ভারতের রাজধানী দিল্লিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থী ও তরুণেরা। জানা গেছে, মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষা অনিয়মের অভিযোগ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে এই বিক্ষোভ করছে তারা।
সোমবার (২০ জুলাই) সংসদের বর্ষাকালীন অধিবেশন শুরুর দিন ‘চলো সংসদ’ কর্মসূচিকে ঘিরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। পরে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ ও লাঠিচার্জ করে আন্দোলনকারীদের ওপর। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন বলে গণমাধ্যম সূত্রে জানা গেছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, ককরোচ জনতা পার্টির (সিজেপি) আহ্বানে হাজারো