বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইলমি সংকট নিরসনে মাদরাসা দায়িত্বশীলদের প্রতি কিছু কথা ১৮২ কোটি টাকা ব্যয়ে পুলিশের জন্য গাড়ি কিনছে সরকার দেশে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দ্রুত কর্মসংস্থান সৃষ্টি: বাণিজ্যমন্ত্রী বিস্ফোরণের শব্দে কেঁপে উঠলো ইরানের কেশম দ্বীপ আপনি গুলি করলে আমরা কি বসে থাকব: বিএসএফ-কে বিজিবি প্রাথমিকে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা অন্তর্ভুক্ত করছে সরকার প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী সারাদেশের সীমান্তে প্রতিবাদী সমাবেশ ও শাহবাগে বিক্ষোভ কর্মসূচির ডাক ১১ দলের হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু আদ্-দ্বীনের শোকজের জবাবে সন্তুষ্ট নই: স্বাস্থ্যমন্ত্রী

হজ মৌসুমে সেবা দিয়েছেন মক্কা মিউনিসিপ্যালিটির ৯ হাজারের বেশি স্বেচ্ছাসেবক


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

হজ মৌসুমে হাজিদের সর্বোচ্চ মানের সেবা নিশ্চিত করতে পরিচালিত কমিউনিটি সম্পৃক্ততা ও স্বেচ্ছাসেবী কার্যক্রম সফলভাবে সম্পন্ন করেছে মক্কা পৌরসভা। এ উদ্যোগে ৯ হাজার ৩০০ জনের বেশি স্বেচ্ছাসেবক অংশ নিয়ে লাখো হাজিকে বিভিন্ন ধরনের সেবা প্রদান করেছেন।

পৌরসভার তথ্য অনুযায়ী, মক্কা ও পবিত্র স্থানগুলোজুড়ে স্বেচ্ছাসেবকরা মোট ৬ লাখ ২০ হাজার ঘণ্টারও বেশি সময় সেবামূলক কাজে ব্যয় করেছেন। তাদের এই কার্যক্রমের মাধ্যমে ৭ লাখ ৮ হাজারের বেশি হাজি উপকৃত হয়েছেন।

এসব উদ্যোগ বাস্তবায়নে ৪১টি কমিউনিটি সংগঠন এবং ৩৪টি অলাভজনক সমিতি ও প্রতিষ্ঠান সহযোগিতা করেছে। কর্মসূচিগুলোর মধ্যে ছিল শতাধিক মাঠপর্যায়ের সেবামূলক ও সচেতনতামূলক কার্যক্রম, বিভিন্ন সভা, কর্মশালা, সমন্বয় বৈঠক এবং উন্নয়নমূলক উদ্যোগ।

পৌরসভা জানিয়েছে, স্বেচ্ছাসেবী কার্যক্রমগুলোর অর্থনৈতিক প্রভাব ৩ কোটি ৫০ লাখ সৌদি রিয়ালের (প্রায় ৯৩ লাখ মার্কিন ডলার) বেশি।

মক্কা পৌরসভার মতে, হজযাত্রীদের সেবায় পৌর কর্তৃপক্ষ, অলাভজনক প্রতিষ্ঠান ও স্বেচ্ছাসেবকদের মধ্যে কার্যকর সমন্বয় ও সহযোগিতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে এ উদ্যোগ। সূত্র: আরব নিউজ

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ