আন্তর্জাতিক ডেস্ক
জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের (জেইউআই) প্রধান মাওলানা ফজলুর রহমান বলেছেন, জমিয়তে উলামায়ে ইসলামের আদর্শিক ও বুদ্ধিবৃত্তিক ভিত্তি পবিত্র কুরআন, সুন্নাহ এবং মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শিক্ষা ও জীবনাদর্শের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এ দলের জন্য কাজ করা কেবল রাজনৈতিক কর্মকাণ্ড নয়; বরং আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে একটি দ্বীনি ও মিল্লি দায়িত্ব।
সম্প্রতি জমিয়তে উলামায়ে ইসলামের ঐতিহাসিক কেন্দ্র জামিয়া উসমানিয়া মারিয়ালি সফরকালে তিনি এসব কথা বলেন। এ সময় প্রতিষ্ঠানের মজলিসে শূরা, শিক্ষক ও শিক্ষ