আন্তর্জাতিক ডেস্ক
কলম্বিয়ার প্রশান্ত মহাসাগরীয় উপকূলীয় চোকো প্রদেশে ৭.৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। শক্তিশালী এই ভূমিকম্পে হতাহত এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে জানিয়েছেন প্রদেশিক গভর্নর।
সোমবার (১০ আগস্ট) স্থানীয় সময় সকাল ৭টা ৩৪ মিনিটে কলম্বিয়ার রাজধানী থেকে প্রায় ২৮০ কিলোমিটার পশ্চিমে সান হোসে দেল পালমার শহরের কাছে ৭.৪ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। এর গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ১০৭ কিলোমিটার নিচে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) গণমাধ্যমকে তা নিশ্চিত করেছন।