বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

আন্তর্জাতিক ডেস্ক

কুরআন মাজিদ হিফজকারী হাফেজ ও হাফেজাদের উৎসাহিত করা এবং কুরআন শিক্ষার প্রসারে বিভিন্ন উদ্যোগ নিয়েছে মালদ্বীপ সরকার। দেশটির প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জুর সরকারের নেওয়া এসব উদ্যোগের মধ্যে হাফেজদের মাসিক সরকারি ভাতা বৃদ্ধি, বিভিন্ন দ্বীপে কুরআন সেন্টার প্রতিষ্ঠা এবং বিশেষ শিক্ষাবৃত্তি অন্যতম।

প্রদত্ত তথ্য অনুযায়ী, নিবন্ধিত হাফেজদের মাসিক সরকারি ভাতা ২ হাজার থেকে বাড়িয়ে ৪ হাজার মালদ্বীপীয় রুফিয়া করা হয়েছে। ২০২৫ সালের জুলাই থেকে এ বর্ধিত ভাতা কার্যকর করা হয়।