আন্তর্জাতিক ডেস্ক-
পাকিস্তানের জাতীয় পরিষদে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং জমিয়তে উলামায়ে ইসলামের প্রধান মাওলানা ফজলুর রহমানের মধ্যে একটি গোপন আলাপকে কেন্দ্র করে হাস্যরসাত্মক পরিবেশের সৃষ্টি হয়।
বুধবার (২৪ জুন) অধিবেশন চলাকালে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেন, ‘আমি নির্জনে মাওলানার সঙ্গে যা কথা বলেছি, তা কবরে নিয়ে যাব, কিন্তু কখনো প্রকাশ করব না।’
জবাবে মাওলানা ফজলুর রহমান মুচকি হেসে বলেন, ‘আমি প্রধানমন্ত্রীকে অনুমতি দিচ্ছি, তিনি চাইলে সেই কথা সংসদে বলতে পারেন।’
তবে প্রধানমন্ত্রীর জবাব ছিল আরও রসিকতাপূর্ণ। তিনি বলেন, ‘আমি মাওলানার এই প্রস্তাব গ্রহণ করব না। কারণ সেই কথা প্রকাশ করলে বিষয়গুলো এত দূর গড়াবে যে, আর ফিরে আসার সুযোগ থাকবে না।’
দু’নেতার এ কথোপকথনে সংসদ সদস্যদের মধ্যে হাসির রোল পড়ে এবং অধিবেশনে এক প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়। সূত্র: রোজনামায়ে জং
জেডএম/
