আন্তর্জাতিক ডেস্ক
ঈদে মিলাদুন্নবী তথা মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্মদিন উদযাপন থেকে মুসলমানদের বিরত থাকার আহ্বান জানিয়েছেন মসজিদুল হারামের প্রধান ইমাম শায়খ ড. আবদুর রহমান আস-সুদাইস। তিনি বলেছেন, ইসলামি শরিয়তে ঈদে মিলাদুন্নবী উদযাপনের কোনো ভিত্তি নেই; এটি দ্বীনের মধ্যে নতুন সংযোজন বা বেদআত।
মঙ্গলবার (১৮ আগস্ট) মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর সিরাত নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।
শায়খ সুদাইস বলেন, মহানবী (সা.), খুলাফায়ে রাশেদীন কিংবা সাহাবায়ে কেরামের কেউ ঈদে মিলাদুন