আন্তর্জাতিক ডেস্ক
মহারাষ্ট্র সরকারের ঘোষিত ‘মহারাষ্ট্র ফ্রিডম অব রিলিজিয়ন অ্যাক্ট ২০২৬’ বা ধর্মান্তরবিরোধী আইনকে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করার ঘোষণা দিয়েছে জমিয়তে উলামায়ে মহারাষ্ট্র। সংগঠনটির অভিযোগ, আইনের কয়েকটি ধারা ধর্মীয় স্বাধীনতা, ব্যক্তিস্বাধীনতা ও সাংবিধানিক অধিকারকে প্রভাবিত করতে পারে।
সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২৮ আগস্ট থেকে আইনটি কার্যকর হওয়ার কথা রয়েছে। এর পরপরই আইনটির সাংবিধানিক বৈধতা চ্যালেঞ্জ করে আদালতে যাওয়ার প্রস্তুতি নিয়েছে জমিয়ত।
জমিয়তে উলামায়ে মহারাষ্ট্রের সভাপতি মাওলানা হালিমুল