যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই সামরিক সক্ষমতা বাড়াতে গোপনে সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরির চেষ্টা করছে ইরান। আর এই প্রকল্পে তেহরানকে গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে রাশিয়া।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসের এক অনুসন্ধানি প্রতিবেদনে এই এ তথ্য উঠে এসেছে। ফাঁস হওয়া রুশ নথি, ভ্রমণ রেকর্ড ও সামরিক পেটেন্ট বিশ্লেষণ করে তদন্ত করতে গিয়ে এ তথ্য পেয়েছে বলে দাবি করেছে সংবাদমাধ্যমটি।
প্রতিবেদন বলা হয়, ২০২৩ সালে রাশিয়া-ইরানের এই গোপন প্রকল্পের যাত্রা শুরু হয়, যার সাংকেতিক নাম- সি৪৩০এল। এর লক্ষ্য হলো এমন একটি র্যামজেটচালিত ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরি করা, যা শবà