বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

মস্কো বইমেলায় নজর কেড়েছে সৌদির প্যাভিলিয়ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

আন্তর্জাতিক ডেস্ক

রাশিয়ার রাজধানী মস্কোয় অনুষ্ঠিত ৩৯তম মস্কো আন্তর্জাতিক বইমেলায় প্রযুক্তিনির্ভর ইসলামি সেবার ব্যতিক্রমী আয়োজন করেছে সৌদি আরব। দেশটির ইসলামিক অ্যাফেয়ার্স, দাওয়াহ ও গাইডেন্স মন্ত্রণালয়ের প্যাভিলিয়নে পবিত্র কোরআনের প্রকাশনার পাশাপাশি দর্শনার্থীদের জন্য রাখা হয়েছে ৩-ডি ভার্চুয়াল হজের অভিজ্ঞতা ও বিভিন্ন ডিজিটাল সেবা।

বইমেলায় সৌদি প্যাভিলিয়নের অংশ হিসেবে মন্ত্রণালয়ের প্যাভিলিয়নে কিং ফাহদ গ্লোরিয়াস কোরআন প্রিন্টিং কমপ্লেক্সের বিভিন্ন প্রকাশনা প্রদর্শন করা হচ্ছে। সেখানে পবিত্র কোরআন মুদ্রণ, সংরক্ষণ ও বিতরণের বিভিন্ন ধাপও তুলে ধরা হয়েছে।

প্যাভিলিয়নের অন্যতম আকর্ষণ হিসেবে রাখা হয়েছে ভার্চুয়াল রিয়েলিটি প্রযুক্তিনির্ভর ৩-ডি হজের অভিজ্ঞতা। এর মাধ্যমে দর্শনার্থীরা মক্কার গ্র্যান্ড মসজিদের বিভিন্ন স্থাপনা ও বৈশিষ্ট্য ভার্চুয়ালি ঘুরে দেখার সুযোগ পাচ্ছেন। ইন্টার‌্যাকটিভ এসব প্রদর্শনী আরবি ও ইংরেজি ভাষায় উপভোগ করা যাচ্ছে।

এ ছাড়া মন্ত্রণালয়ের বিভিন্ন জ্ঞানভিত্তিক ও ডিজিটাল সেবাও তুলে ধরা হচ্ছে। এর মধ্যে রয়েছে ‘রুশদ’ ও ‘কারেক্ট কোটেশন’ অ্যাপ্লিকেশন। এসব উদ্যোগের মাধ্যমে ধর্মীয় জ্ঞান ও ইসলামি সেবাকে আধুনিক প্রযুক্তির সঙ্গে যুক্ত করার দিকটি দর্শনার্থীদের সামনে তুলে ধরা হচ্ছে।

প্যাভিলিয়নে মন্ত্রণালয়ের ধর্মীয়, শিক্ষামূলক ও সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি সম্পর্কেও দর্শনার্থীদের জানানো হচ্ছে। পাশাপাশি ইসলাম ও মুসলিমদের সেবায় সৌদি আরবের বিভিন্ন উদ্যোগ এবং মধ্যপন্থা ও ভারসাম্যের মূল্যবোধ তুলে ধরা হচ্ছে।

এদিকে সৌদি আরবের রাশিয়ায় নিযুক্ত রাষ্ট্রদূত সামি আল-সাদহান এবং কিং আবদুলআজিজ সেন্টার ফর কালচারাল কমিউনিকেশনের মহাসচিব আবদুল্লাহ আল-ফাওজানসহ কয়েকজন কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তি মন্ত্রণালয়ের প্যাভিলিয়ন পরিদর্শন করেছেন।

মস্কো আন্তর্জাতিক বইমেলা ২ সেপ্টেম্বর শুরু হয়েছে। আগামী ৬ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এ আন্তর্জাতিক আয়োজন। সূত্র: সৌদি প্রেস এজেন্সি

এসএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ