আন্তর্জাতিক ডেস্ক
পূর্ব আফ্রিকার দেশ গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের (ডিআর কঙ্গো) বিদ্রোহী নিয়ন্ত্রিত বুকাভু শহরে দুটি স্কুলে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর প্রাণ বাঁচাতে নিরাপদ আশ্রয়ে যাওয়ার সময় হুড়োহুড়িতে পদদলিত হয়ে অন্তত ২৪ জন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও অনেকে। স্থানীয়রা জানিয়েছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দক্ষিণ কিভু প্রদেশের ঘনবসতিপূর্ণ কাদুতু কমিউনে এ দুর্ঘটনা ঘটে। আগুনে কয়েকজন প্রাপ্তবয়স্কও নিহত হয়েছেন বলে জানা গেছে।