বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস সিলেটে দুই দিনব্যাপী খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার আহ্বান মক্কার দুই স্থানে আছড়ে পড়ল ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে জরুরি নির্দেশনা জারি 

সৌদিতে হুথিদের হামলায় ক্ষতিগ্রস্ত মসজিদ, আহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

আন্তর্জাতিক ডেস্ক

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় জাজান প্রদেশে আঘাত হেনেছে। এতে ২ জন আহত হয়েছেন এবং একটি মসজিদ ক্ষতিগ্রস্ত হয়েছে, কয়েকটি ভবন ও বেশ কয়েকটি যানবাহন। শনিবার জাজানের আল-তুওয়াল গভর্নরেটে ওই ক্ষেপণাস্ত্র আঘাত হানে বলে জানিয়েছে সৌদি বেসামরিক প্রতিরক্ষা বিভাগ।

সৌদি বেসামরিক প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র বলেন, বেসামরিক স্থাপনায় হামলা আন্তর্জাতিক মানবিক আইনের ‘স্পষ্ট লঙ্ঘন’। এ ঘটনায় জরুরি ব্যবস্থা নেওয়া হয়েছে।

তবে হুথিরা বলেছে, তাদের হামলার লক্ষ্য ছিল সৌদির দক্ষিণাঞ্চলীয় নাজরান প্রদেশের শারুরাহ এলাকায় একটি সামরিক ঘাঁটি।

সৌদি কর্তৃপক্ষ আরও জানিয়েছে, খামিস মুশাইত গভর্নরেটেও সতর্কতা জারি করা হয়েছিল। পরে সেখানে ঝুঁকি কেটে গেছে বলে জানানো হয়।

সাম্প্রতিক দিনগুলোতে সৌদি আরবের দক্ষিণাঞ্চলে একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে ইরান-সমর্থিত হুথিরা। গত মঙ্গলবার আবহা, খামিস মুশাইত, জাজান ও নাজরান শহরের বেসামরিক ও অর্থনৈতিক স্থাপনায় হামলা চালায় তারা। ওই হামলায় নারী ও শিশুসহ ৭৩ জন আহত হন।

ইয়েমেনে নতুন করে সংঘাত তীব্র হওয়ার মধ্যে সৌদি আরবে হুথিদের হামলাও বেড়েছে। জাতিসংঘের মধ্যস্থতায় প্রায় চার বছর তুলনামূলক শান্ত থাকার পর গত জুলাইয়ে ইয়েমেনে আবারও সংঘাত শুরু হয়।

সম্প্রতি হুথিরা ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূলের নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে। কৌশলগত গুরুত্বপূর্ণ মোচা বন্দরও তাদের দখলে গেছে। অন্যদিকে ইয়েমেনের সরকারি বাহিনী আল-জাওফ, মারিব ও আল-বাইদায় নতুন করে লড়াই শুরু করেছে।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) ও স্থানীয় কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, চলমান সংঘাতে ৫০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন কয়েক হাজার মানুষ।
 
সূত্র: আলজাজিরা

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ