আন্তর্জাতিক ডেস্ক
ভারতের তামিলনাড়ু রাজ্যে মুসলিম ছাত্রীদের উচ্চশিক্ষায় সহায়তা করতে গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছে থালাপতি বিজয়ের নেতৃত্বাধীন রাজ্য সরকার। সরকারি কোটায় স্নাতক পর্যায়ের বিভিন্ন শিক্ষাক্রমে ভর্তি হওয়া যোগ্য মুসলিম ছাত্রীদের টিউশন ফি সরকার বহন করবে।
প্রতিবেদন অনুযায়ী, সরকারি, সরকারি সহায়তাপ্রাপ্ত ও নিজস্ব অর্থায়নে পরিচালিত কলেজে সরকারি কোটায় ভর্তি হওয়া যোগ্য মুসলিম ছাত্রীরা এ সুবিধার আওতায় থাকবেন।