বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস সিলেটে দুই দিনব্যাপী খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার আহ্বান মক্কার দুই স্থানে আছড়ে পড়ল ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে জরুরি নির্দেশনা জারি 

হুথিদের আব্রাহার অনুসারী বলে মন্তব্য সৌদি গ্র্যান্ড মুফতির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

আন্তর্জাতিক ডেস্ক

ইয়েমেনের হুথিদের ঐতিহাসিক আব্রাহার ঘটনার সঙ্গে তুলনা করেছেন সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শায়খ সালেহ আল-ফাওজান। তিনি বলেছেন, আব্রাহা যেমন পবিত্র কাবা ঘরে হামলার উদ্দেশ্যে অভিযান চালিয়েছিল, হুথিরাও তেমনি বায়তুল্লাহকে লক্ষ্যবস্তু করার চেষ্টা করছে।

সম্প্রতি দেওয়া এক বক্তব্যে শায়খ সালেহ আল-ফাওজান বলেন, ইয়েমেনের হুথিরা আব্রাহার পদাঙ্ক অনুসরণ করছে। আব্রাহাও বায়তুল্লাহর ওপর হামলা চালিয়েছিল, আর হুথিরাও বায়তুল্লাহকে লক্ষ্যবস্তু করছে।

তিনি বলেন, আল্লাহ তাআলা আব্রাহাকে ধ্বংস করেছিলেন। হুথিদের ক্ষেত্রেও আল্লাহ একই পরিণতি ঘটাবেন বলে তিনি মন্তব্য করেন।

উল্লেখ্য, ইসলামের ইতিহাসে ‘আসহাবুল ফিল’ বা হাতির বাহিনীর ঘটনা হিসেবে পরিচিত আব্রাহার কাবা আক্রমণের ঘটনা। ইসলামি বর্ণনা অনুযায়ী, ইয়েমেনের শাসক আব্রাহা হাতির বাহিনী নিয়ে মক্কায় কাবা ঘর ধ্বংসের উদ্দেশ্যে অগ্রসর হয়েছিল। কোরআনের সূরা আল-ফিলে এ ঘটনার উল্লেখ রয়েছে।

শায়খ সালেহ আল-ফাওজান সৌদি আরবের শীর্ষস্থানীয় আলেমদের একজন। তিনি সৌদি আরবের গ্র্যান্ড মুফতি হিসেবে দায়িত্ব পালন করছেন এবং দেশটির ইসলামি ফিকহ ও ধর্মীয় বিষয়ে গুরুত্বপূর্ণ আলেম হিসেবে পরিচিত।

সূত্র: ইউএনএ নিউজ

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ