বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস সিলেটে দুই দিনব্যাপী খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার আহ্বান মক্কার দুই স্থানে আছড়ে পড়ল ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে জরুরি নির্দেশনা জারি 

মদিনার ডেপুটি গভর্নরের কিং ফাহাদ কুরআন কমপ্লেক্স পরিদর্শন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

আন্তর্জাতিক ডেস্ক

সৌদি আরবের মদিনা অঞ্চলের ডেপুটি গভর্নর প্রিন্স সৌদ বিন নাহার কিং ফাহাদ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) কমপ্লেক্স ফর দ্য প্রিন্টিং অব দ্য হলি কোরআন পরিদর্শন করেছেন।

পরিদর্শনকালে তিনি পবিত্র কুরআন মুদ্রণ, প্রচার ও এর আয়াতের অর্থ বিভিন্ন ভাষায় অনুবাদের ক্ষেত্রে কমপ্লেক্সের কার্যক্রম ও উদ্যোগ সম্পর্কে অবগত হন।

এ সময় তাকে কমপ্লেক্সের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানানো হয়। পবিত্র কুরআন ছাপা, এর কপি প্রস্তুত ও বিতরণ এবং আয়াতের অর্থ অনুবাদের মাধ্যমে বিশ্বব্যাপী কোরআনের বাণী পৌঁছে দিতে প্রতিষ্ঠানটির নেওয়া বিভিন্ন উদ্যোগও তুলে ধরা হয়।

কিং ফাহাদ কুরআন কমপ্লেক্স সৌদি আরবের মদিনায় অবস্থিত পবিত্র কুরআন মুদ্রণ ও সংশ্লিষ্ট বিভিন্ন সেবার অন্যতম প্রধান প্রতিষ্ঠান। সূত্র: হারামাইন আর্কাইভ

এসএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ