সৌদি আরবের কাছে প্রায় ৫০টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। তবে এ নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে যুক্তরাষ্ট্রের অন্দরমহলে।
অত্যাধুনিক এফ-৩৫ নিয়ে যুক্তরাষ্ট্রের নীতিতে এই পরিবর্তন মেনে নিতে পারছেন না মার্কিন কংগ্রেসের কয়েকজন সদস্য।
বিবিসি জানায়, সৌদি আরব বহু বছর ধরে যুক্তরাষ্ট্রের কাছ থেকে এফ-৩৫ যুদ্ধবিমান কেনার চেষ্টা করছে। এটি বিশ্বের সবচেয়ে আধুনিক যুদ্ধবিমানগুলোর একটি হিসেবে পরিচিত। বিমানটিতে এমন প্রযুক্তি রয়েছে, যা শত্রুর রাডার ও নজরদারিব্যবস্থা এড়িয়ে চলতে সহায়তা করে।
এত দিন সৌদি আরবকে এফ-৩৫ বিক্রির বà