বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার যাত্রাবাড়ী মাদরাসায় বুখারী দরস দেবেন মুফতি তাকী উসমানী, চলছে প্রস্তুতি খাগড়াছড়িতে খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত অনুতাপে ভরা অন্তর জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদের ফেনীর কমিটি গঠন ‘বহুমাত্রিক কর্মধারার গুণাবলিতে পূর্ণ ছিলেন আল্লামা নুরুল হুদা ফয়েজী’ আন্তর্জাতিক বাজারে দুই মাসের মধ্যে সর্বনিম্ন জ্বালানি তেলের দাম জমাদিউস সানি মাস শুরু, রমজানের বাকি আর তিন মাস বায়তুল মোকাররমে আজ কেরাত সম্মেলন, তেলাওয়াত করবেন ৭ দেশের কারী সম্মিলিত ইমাম খতীব পরিষদের সৌদি আরব শাখার আহ্বায়ক কমিটি গঠন

যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি কেন্দ্রে হামলা-হুমকি বেড়েছে ১৮৩ শতাংশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি কেন্দ্রগুলোকে লক্ষ্য করে হামলা, হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। ২০২৬ সালের মে থেকে জুলাই—এই তিন মাসে দেশটিতে মুসলিম ধর্মীয় প্রতিষ্ঠানকে লক্ষ্য করে ১৭টি হামলা ও হুমকির ঘটনা নথিভুক্ত হয়েছে। গত বছরের একই সময়ে এ সংখ্যা ছিল ছয়। অর্থাৎ এক বছরের ব্যবধানে এসব ঘটনা বেড়েছে ১৮৩ শতাংশ।

মুসলিম নাগরিক অধিকারবিষয়ক সংগঠন কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস (কেয়ার) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, এসব ঘটনার মধ্যে রয়েছে মসজিদে হামলা, অগ্নিসংযোগ, হত্যার হুমকি, মুসল্লিদের ভয়ভীতি প্রদর্শন এবং ধর্মীয় বিদ্বেষের কারণে মসজিদ নির্মাণে বাধা দেওয়ার চেষ্টা।

প্রতিবেদনে গত মে মাসে সান ডিয়েগোর একটি ইসলামিক সেন্টারে হামলার ঘটনাও উল্লেখ করা হয়েছে। ওই হামলায় তিনজন নিহত হন।

কেয়ারের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে পুরো বছরে যুক্তরাষ্ট্রে ইসলামি প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্য করে ৩৩টি হামলা ও হুমকির ঘটনা নথিভুক্ত হয়েছিল। মাত্র তিন মাসে ১৭টি ঘটনা নথিভুক্ত হওয়ায় চলতি বছর পরিস্থিতির অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সংগঠনটি।

এ পরিস্থিতিতে দেশটির মসজিদ ও ইসলামি কেন্দ্রগুলোর নিরাপত্তা জোরদার করার আহ্বান জানিয়েছে কেয়ার।

সূত্র: মিল্লাত টাইমস উর্দু

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ