বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার যাত্রাবাড়ী মাদরাসায় বুখারী দরস দেবেন মুফতি তাকী উসমানী, চলছে প্রস্তুতি খাগড়াছড়িতে খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত অনুতাপে ভরা অন্তর জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদের ফেনীর কমিটি গঠন ‘বহুমাত্রিক কর্মধারার গুণাবলিতে পূর্ণ ছিলেন আল্লামা নুরুল হুদা ফয়েজী’ আন্তর্জাতিক বাজারে দুই মাসের মধ্যে সর্বনিম্ন জ্বালানি তেলের দাম জমাদিউস সানি মাস শুরু, রমজানের বাকি আর তিন মাস বায়তুল মোকাররমে আজ কেরাত সম্মেলন, তেলাওয়াত করবেন ৭ দেশের কারী সম্মিলিত ইমাম খতীব পরিষদের সৌদি আরব শাখার আহ্বায়ক কমিটি গঠন

মদিনায় সৌদির পাইপলাইনে ফের হুথিদের হামলা 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

সৌদি আরবের গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনা পূর্ব-পশ্চিম পাইপলাইনে ফের হামলা করেছে ইরানি মদতপুষ্ট ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি। 

সোমবার (৯ নভেম্বর) পাইপলাইনটিতে ড্রোন হামলা হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে সৌদির জ্বালানি মন্ত্রণালয়। 

সৌদি আরবের সরকারি সংবাদমাধ্যম সৌদি প্রেস এজেন্সিকে (এসপিএ) জ্বালানি মন্ত্রণালয়ের এক কর্মকর্তা আল-জাজিরাকে জানিয়েছেন, সোমবার দেশটির পশ্চিমাঞ্চলীয় মদিনা এলাকায় পাইপলাইনটিকে লক্ষ্য করে হামলা চালানো হয়, এতে সেখানে ‘সীমিত আকারে’ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, তবে অল্প সময়ের মধ্যেই সেই আগুন নিয়ন্ত্রনে আনা সম্ভব হয়েছে।

কর্মকর্তা বলেন, এ ঘটনায় কেউ হতাহত হয়নি এবং পাইপলাইনের কার্যক্রমও ব্যাহত হয়নি।

হামলার পেছনে কারা রয়েছে তা সরাসরি উল্লেখ না করলেও সৌদির একাধিক কর্মকর্তা এ হামলার জন্য হুথি বিদ্রোহীদের দায়ী করেছেন।

আরব উপদ্বীপজুড়ে বিস্তৃত ১ হাজার ২০০ কিলোমিটার দীর্ঘ পূর্ব-পশ্চিম পাইপলাইন সৌদি আরবের জ্বালানি খাতের একটি গুরুত্বপূর্ণ স্থাপনা, যুক্তরাষ্ট্র-ইরান চলমান যুদ্ধে  পাইপলাইনটির গুরুত্ব আরও বেড়েছে।

কারণ হরমুজ প্রণালিতে অবরোধ এবং তার জেরে সে পথে জ্বালানি রপ্তানি ঝুঁকিপূর্ণ হওয়ায় এই পাইপলাইন দিয়েই সাগরে জাহাজ থেকে জাহাজ পদ্ধতিতে তেল রপ্তানি করে আসছে সৌদি আরব।  

এর আগে গত সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে পূর্ব-পশ্চিম পাইপলাইনে হামলা করেছিল হুথিরা। সে সময় এ স্থাপনাটির বেশ ক্ষয়ক্ষতিও হয়েছিল।

ক্ষয়ক্ষতি মেরামত করে পাইপলাইনটি সক্রিয় হওয়ার দু’মাসের মধ্যে ফের এটি লক্ষ্য করে হামলা করল হুথিরা।

সূত্র: আল-জাজিরা

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ