বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার যাত্রাবাড়ী মাদরাসায় বুখারী দরস দেবেন মুফতি তাকী উসমানী, চলছে প্রস্তুতি খাগড়াছড়িতে খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত অনুতাপে ভরা অন্তর জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদের ফেনীর কমিটি গঠন ‘বহুমাত্রিক কর্মধারার গুণাবলিতে পূর্ণ ছিলেন আল্লামা নুরুল হুদা ফয়েজী’ আন্তর্জাতিক বাজারে দুই মাসের মধ্যে সর্বনিম্ন জ্বালানি তেলের দাম জমাদিউস সানি মাস শুরু, রমজানের বাকি আর তিন মাস বায়তুল মোকাররমে আজ কেরাত সম্মেলন, তেলাওয়াত করবেন ৭ দেশের কারী সম্মিলিত ইমাম খতীব পরিষদের সৌদি আরব শাখার আহ্বায়ক কমিটি গঠন

মাওলানা ফজলুর রহমানের দলের কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে মাওলানা ফজলুর রহমানের নেতৃত্বাধীন জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের (জেইউআই) আমির মুফতি ওয়াইস আজিজকে মঙ্গলবার (১০ নভেম্বর) গ্রেপ্তার করেছে পুলিশ। তার গ্রেপ্তারের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে দলটি। অবিলম্বে তাকে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছে জেইউআই।

দলটির কেন্দ্রীয় মুখপাত্র আসলাম ঘোরি এক বিবৃতিতে মুফতি ওয়াইস আজিজের গ্রেপ্তারের নিন্দা জানিয়ে বলেন, সরকার এখন হীন কৌশলের আশ্রয় নিচ্ছে। তবে সংবিধান ও আইনের প্রতি শ্রদ্ধাকে আমাদের দুর্বলতা মনে করা যাবে না।

তিনি বলেন, জেইউআইয়ের নেতাকর্মীদের ওপর সরকারের দমন-পীড়ন ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে দলটি পূর্ণ শক্তি নিয়ে প্রতিরোধ গড়ে তুলবে। একই সঙ্গে তিনি মুফতি ওয়াইস আজিজকে অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি জানান।

আসলাম ঘোরি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, কেউ যেন উত্তেজিত হয়ে না পড়েন। সবাইকে শৃঙ্খলা বজায় রেখে দলের কেন্দ্রীয় নেতৃত্বের পরবর্তী নির্দেশনার অপেক্ষা করতে হবে।

সূত্র: সুনো নিউজ

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ