বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ ।। ৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :

মক্কার ক্লক টাওয়ারের দুই বিশ্বরেকর্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর বিখ্যাত ক্লক টাওয়ার নতুন করে দুটি বিশ্বরেকর্ডের স্বীকৃতি পেয়েছে। ভবনের ভেতরে অবস্থিত বিশ্বের সর্বোচ্চ জাদুঘর এবং বিশ্বের সর্বোচ্চ উন্মুক্ত দর্শনীয় মঞ্চ—দুটিই এখন এই টাওয়ারে।

জাদুঘরটি ভূমি থেকে ৪২৬ দশমিক ৯ মিটার উচ্চতায় অবস্থিত। আর টাওয়ারটির উন্মুক্ত দর্শনীয় মঞ্চের উচ্চতা ৫৬০ দশমিক ৯ মিটার, যা বিশ্বের মধ্যে সর্বোচ্চ।

এই দর্শনীয় মঞ্চ থেকে পবিত্র মসজিদুল হারাম ও কাবাঘরের মনোরম দৃশ্য দেখা যায়। ফলে ক্লক টাওয়ারটি শুধু স্থাপত্যের নিদর্শন নয়, মক্কায় আগত দর্শনার্থীদের জন্যও আকর্ষণীয় একটি স্থান হয়ে উঠেছে। সূত্র: ইসলামিক ইনফরমেশন

এসএইচ/