বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস সিলেটে দুই দিনব্যাপী খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার আহ্বান মক্কার দুই স্থানে আছড়ে পড়ল ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে জরুরি নির্দেশনা জারি 

শীতকাল মুমিনের বসন্তকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

।।ওলিউল্লাহ তাহসিন।।

চলছে শীতকাল। চারপাশে ছড়িয়ে পরেছে শীতের আমেজ। সময়ের পরিবর্তনে এখন রাত অনেক দীর্ঘ। আর দিন হয়েছে ছোট। এসবই আল্লাহর নিদর্শন। আল্লাহ তায়ালা বলেন, 'নিশ্চয় আসমান ও যমীন সৃষ্টিতে এবং রাত ও দিনের আবর্তনে নিদর্শন রয়েছে বোধ সম্পন্ন লোকদের জন্যে।'(আল-ইমরান:১৯০)


আবার কখনো দিন দীর্ঘ হয়। রাত হয় ছোট। তখন গরমের তীব্রতা বৃদ্ধি পায়। মানুষের কাজ-কর্মে এমনকি ইবাদত করতে কষ্ট হয়। কারণ গরমকালের তীব্রতা মূলত জাহান্নামের নিঃশ্বাস।

এক হাদিসে বর্ণিত হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, 'যখন গ্রীষ্মকালীন উত্তাপ বৃদ্ধি পায়, তখন সালাত ঠাণ্ডা করে (কিছুটা বিলম্বে) আদায় করবে। কেননা, গরমের তীব্রতা জাহান্নামের নি:শ্বাস।' (বুখারী ৫৩৩, ৫৩৪; মুসলিম ৬১৫)


কিন্তু শীতকাল তার বিপরীত। এসময় আবহাওয়া ঠাণ্ডা ও শীতল থাকায় নামাজ, রোজা ও অন্যান্য ইবাদত করা সহজ হয়। এজন্যই শীতকালকে বলা হয় ইবাদতের বসন্ত কাল।

হজরত আবু সাঈদ খুদরি রা. থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহ