|| নাজমুল হুদা মজনু ||
মাহে রমাদান শেষে সায়েমের জন্য রয়েছে রহমত বরকত নাজাতের খোশখবর। রোজা পালনকারীদের জন্য একটি বিশেষ পুরস্কারের কথা হাদিসে উল্লেখ করা হয়েছে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন : জান্নাতের রাইয়্যান নামক একটি দরজা আছে। এ দরজা দিয়ে কিয়ামতের দিন সওম পালনকারীরাই প্রবেশ করবে। তাদের ব্যতীত আর কেউ এ দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। ঘোষণা দেয়া হবে, সওম পালনকারীরা কোথায়?তখন তারা দাঁড়াবে। তারা ব্যতীত আর কেউ এ দরজা দিয়ে প্রবেশ করবে না। তাদের প্রবেশের পরই দরজা বন্ধ করে দেয়া হবে। যাতে করে এ দরজাটি দিয়ে আর কেউ প্রবেশ না করে। (বুখারি-১৮৯৬)
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ-অনুকরণ করা আল্লাহর হুকুমই পালন করা। আর আল্লাহর হুকুম পালন করার ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবিরা উত্তম নমুনা। তারা দুনিয়ার জিন্দেগিতেই জান্নà