বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

নিরাপদ ভ্রমনে ইসলাম


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

সবাই ভ্রমণ করতে ভালোবাসে। ব্যবসা-বাণিজ্য, চাকরি, আনন্দ-উচ্ছ্বাস কিংবা অন্য কোনো প্রয়োজনে ছুটে যেতে হয় শহর থেকে শহরে। ভ্রমণ শুধু কাজ ও প্রফুল্লতার জন্য নয়; বরং অনেক সময় ভ্রমণ ইবাদতও হতে পারে। কোরআন ও হাদিসে এ প্রসেঙ্গ বিভিন্ন আলোচনা এসেছে। ভ্রমণ জ্ঞান ও জানার পরিসর বিস্তৃত করে। মহান আল্লাহ তার প্রিয় বান্দাদের ভ্রমণ করতে আদেশ দিয়ে পবিত্র কোরআনে বলেন, ‘আপনি বলুন! তোমরা পৃথিবীতে ভ্রমণ করো এবং দেখো, কীভাবে সৃষ্টিকর্ম শুরু করেছেন।’ (সুরা আনকাবুত ২০)

ভ্রমণের প্রেক্ষাপট বিবেচনায় বিভিন্ন ধরনের যানবাহন ব্যবহার করতে হয়। কিছু কিছু যানবাহনে ভ্রমণ ঝুঁকিপূর্ণও হয়। তাই রাসুল (সা.) ভ্রমণে যানবাহনসহ সব ধরনের নিরাপত্তার জন্য কিছু দোয়া শিখিয়েছেন। ভ্রমণে বের হলে বাহনে চড়ার পর রাসুল (সা.) এ দোয়া পড়তেন, ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম, সুবহানাল্লাজি ছাখখারালানা হাজা ওয়ামা কুন্না লাহু মুকরিনিন, ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন।’

অর্থ : আল্লাহর নামে শুরু করছি, যিনি অত্যন্ত দয়ালু ও করুণাময়। তিনি পবিত্র ওই সত্তা যিনি বাহনকে আমার অধীন করে দিয়েছেন। আমাদের কাছে তাকে আয়ত্তে আনার ক্ষমতা ছিল না। অবশ্যই আমরা আমাদের প্রভুর দিকে প্রত্যাবর্তনকারী।