প্রশ্ন: ওজন করে পশু ক্রয় করে কুরবানি করলে কি কুরবানি সহিহ হবে ?
বর্তমানে গরু ছাগল ওজন করে বিক্রির প্রবণতা দেখা দিয়েছে। এতে কিছু মাওলানা বলছেন যে, এভাবে ক্রয়বিক্রয় জায়েজ নেই। তাই ওজন করে ক্রয় করা পশু দিয়ে কুরবানি করলে কুরবানি হবে না।
উত্তর: গরু ছাগল ওজন করে ক্রয়বিক্রয় করার দু’টি সূরত। যথা-
১. ওজন করে ওজনের মূল্য হিসেবে বিক্রি করা হয়। যেমন গরুটি একশত কেজি। সুতরাং একশত কেজি গোস্তের মূল্য প্রদান করে গরুটি ক্রয় করা হলো।
২. ওজন হিসেবে গরু বা ছাগলটির গোস্ত ক্রয় করা হয়নি। বরং এটার মূল্য নির্ধারণে একটি অনুমাণ করার জন্য গরুটি মাপা হয়েছে তথা ওজন দেয়া হয়েছে। ওজনের মাধ্যমে গরু বা ছাগলটির মূল্যমান অনুমান করে দরদাম ঠিক করে তা ক্রয় করা।
প্রথম সূরতে ক্রয়বিক্রয়টি জায়েজ হবে না। কারণ, এতে পণ্