শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

যে দোয়ার মাধ্যমে 'ঈদের শুভেচ্ছা' জানাবেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

ঈদুল ফিতর ও ঈদুল আজহা। মুসলিমদের অন্যতম ধর্মীয় উৎসব ও ইবাদত। পৃথিবীর দেশে দেশে ছড়িয়ে-ছিটিয়ে থাকা কোটি কোটি মুসলমানের প্রাণজ সংস্কৃতি। বাঙালি সংস্কৃতিরও গুরুত্বপূর্ণ সুষমা-রূপ বটে। ঈদের দিন ধনি-গরিবের ভেদাভেদ থাকে না। সবাই কাঁধে কাঁধ মেলানো, উষ্ণ অভ্যর্থনা ও শুভেচ্ছা বিনিময়, পাড়া-প্রতিবেশী ও আত্মীয়-স্বজনের খোঁজখবর নেওয়া, পরস্পর মিলে-মিশে খাবার গ্রহণ— ইত্যাদি বাঙালি সমাজের ঐতিহ্য।

ঈদ মোবারক বা ঈদ মুবারক; আরবিতে عيد مبارك। ঐতিহ্যবাহী শুভেচ্ছাবাক্য। ঈদুল ফিতর ও ঈদুল আজহায় পরস্পরকে শুভেচ্ছা জানাতে এই শব্দ ব্যবহার করা হয়। ঈদ শব্দের অর্থ আনন্দ, খুশি বা উদযাপন ও উচ্ছ্বাস। আর মোবারক শব্দের অর্থ কল্যাণময় ও বরকতপূর্ণ। সুতরাং ঈদ মোবারকের অর্থ হলো- ঈদ কল্যাণময় হোক। অথবা আনন্দ উদযাপন কল্যাণজনক হোক।

আমাদের দেশে ‘ঈদ মোবারক’ বলে ঈদের শুভেচ্ছা জানানো হয়। এই প্রচলনটা বেশ সুন্দর ও মানানসই। তবে সালামের আগেই ‘ঈদ মোবারক’ বলা উচিত নয়। কারণে এভাবে শুভেচ্ছা বিনিময় করতে গেলে— আগে সালাম জানানোর আমলটুকু হয় নাà¥