দ্বিতীয় খলিফা হজরত ওমর রা. হতে বর্ণিত, রাসুলুল্লাহ সা. বলেছেন—‘তোমাদের মধ্যে যে ব্যক্তি পূর্ণাঙ্গভাবে অজু করে, অতঃপর বলে—‘আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসুলুহ।’ তার জন্যে জান্নাতের আটটি দরজা খুলে দেওয়া হবে। যে দরজা দিয়ে ইচ্ছা, সে প্রবেশ করতে পারবে।’ (মুসলিম: ১৭/২২৪, মেশকাত, পৃ-৩৯)
পরিশুদ্ধ অজুর বরকতে বান্দার অতীত জীবনের সকল গুনাহ মাফ হয়ে যায়। এমনকি নবজাতকের মতো নিষ্পাপ হয়ে যায় বলে হাদিস রয়েছে। হজরত আমর ইবনে আবাসা রা. থেকে বর্ণিত, তিনি বলেন— আমি একদিন প্রশ্ন করলাম, ইয়া রাসুলুল্লাহ! অজুর ফায়দা কী? তিনি বলেন, ‘যখন তুমি অজু করবে ও দুই হাতের কবজি পরিষ্কার করে ধৌত করবে, তখন গুনাহসমূহ আঙুলের অগ্রভাগ ও নখ দিয়ে বের হয়, যখন নাকের ছিদ্র পরিষ্কার করবে, মুখ ও হস্তদ্বয় কনুই পর্যন্ত ধৌত করবে, মাথা মাসেহ করবে ও উভয় পা টাখনু পর্যন্ত ধৌত করবে, তখন তুমি যেন তোমার গুনাহগুলোকে ধুয়ে পরিষ্কার করে দিলে। এরপর যখন তুমি তোমার চেহারা আল্লাহর সন্তুষ্টির জন্যে জমিনে রাখবে, তখন তুমি এমনভাবে গুনাহ থেকে নিষ্পাপ হয়ে যাবে, যেদিন তোমার মা তোমাকে জন্ম দিয়েছিল।’ (নাসায়ি: ১৪৭)
কেয়ামতের ময়দানে অজুকারী ব্যক্তিদের অঙ্গগুলো নুরের আলোয় ঝলমল করতে থাকবে। হাশরে উপস্থিত সকলে অজুকারী ব্যক্তির দিকে বারবার তাকাতে থাকবে। হজà¦