কিছু মানুষ প্রকাশ্যে সরাসরি হারাম উপার্জনে লিপ্ত। তার অন্য কোনো বৈধ উপার্জন নেই। এমন ব্যক্তি যদি হাদিয়া বা আর্থিক সাহায্য দেয় তা হলে হারাম থেকে হয়েছে বলেই ধর্তব্য হবে। তাই তার আর্থিক সাহায্য বা হাদিয়া গ্রহণ করা কোনোভাবেই ঠিক হবে না। কেননা আল্লাহ তায়ালা কেবল হালাল ভক্ষণ করতে নির্দেশ দিয়েছেন।
আল্লাহ তায়ালা বলেন, ‘হে ঈমানদারগণ! তোমাদেরকে আমি যে রিজিক দিয়েছি তা থেকে হালালগুলো ভক্ষণ করো।’ (সুরা বাকারা : ১৭২)।
রাসুলুল্লাহ সা. বলেছেন, ‘নিশ্চয় হালাল স্পষ্ট; হারামও স্পষ্ট। হালাল ও হারামের মধ্যে অনেক সন্দেহযুক্ত বিষয় রয়েছে, যা অনেক মানুষই জানে না। সন্দেহযুক্ত বিষয় থেকে বিরত থাকলে তার দ্বীন ও সম্মান হেফাজতে থাকবে। পক্ষান্তরে সন্দেহযুক্ত বিষয়াবলিতে লিপ্ত হলে সে যেন হারামেই লিপ্ত হলো।’ (মুসলিম : ৪১৭৮)।
ফুকাহায়ে কেরাম বলেন, যার উপার্জন হালাল-হারাম মিশ্রিত সে যদি কোনো কিছু হাদিয়া দেয় বা দাওয়াত করে, ওই হাদিয়া বা দà¦