জরুরি কাজ করছেন। স্মার্টফোনের চার্জ শেষ! এমন বিড়ম্বনায় পড়তে হয়েছে অনেককেই। স্মার্টফোনে চার্জ কেন দ্রুত শেষ হয়ে যায়- এ প্রশ্নও রয়েছে অনেক ব্যবহারকারীর।
মূলত দুই বছর ধরে ব্যবহৃত স্মার্টফোনে চার্জ দ্রুত শেষ হতে থাকে। স্মার্টফোনের চার্জ দ্রুত শেষ হওয়ার সমস্যার কিছু সমাধান রয়েছে। এসব সমাধান মেনে অনেকেই ফোনের ব্যাটারি সাশ্রয় করতে সক্ষম হতে পারেন।
ডার্ক মোড অন করুন
ফোনের চার্জ সাশ্রয়ের সবচেয়ে ভালো উপায় হলো ডার্ক মোড অন করা। ফেসবুক, ইউটিউব, টুইটার, হোয়াটসঅ্যাপসহ আরও যেসব অ্যাপের ডার্ক মোড অপশন রয়েছে সেগুলো ডার্ক করে রাখুন। এতে ফোনের ব্যাটারি সাশ্রয় হবে।
ব্রাইটনেস কমিয়ে রাখ