দোয়ার অর্থ বিশ্বজাহানের মালিক মহান রাব্বুল আলামিনকে একান্তে ডাকা। তার সামনে নিজেকে পেশ করা। নিজের প্রয়োজন ও আরজিগুলো তার কাছে তুলে ধরা।
আল্লামা তীবি রহ. বলেন, দোয়া হচ্ছে আল্লাহর কাছে বান্দার সর্বোচ্চ বিনয় প্রদর্শন, তার কাছে নিজের মুখাপেক্ষিতা প্রকাশ করা এবং তারই কাছে আশ্রয় গ্রহণ করা। -তুহফাতুল আহওযায়ি : ৯/২২০
এ জন্য আমাদের উচিত জীবনের প্রতিটি মুহূর্তে দয়াময় আল্লাহ তায়ালাকে স্মরণ করা। যেকোনো প্রয়োজনে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। তার কাছেই সাহায্য চাওয়া। তবে কিছু বিষয়ে বা কিছু বাক্য দ্বারা দোয়া করা নিষেধ আছে। আজ আমরা সে বিষয়ে জানার চেষ্টা করব- ইনশাআল্লাহ।
সন্তানের জন্য বদদোয়া
অনেক সময় মানুষ পরিণাম না ভেবেই অধৈর্য হয়ে সন্তান-সন্ততিসহ নিকটাত্মীয়দের জন্য বদদোয়া করে বসে, যা নিষেধ। পবিত্র কোরআনে মানুষের এই অধৈর্য আচরণের কথা উল্লেখ হয়েছে। ইরশাদ হয়েছে, ‘আর মানুষ যেভাবে কল্যাণ কামনা করে, সেভাবেই অকল্যাণ কামনা করে; বস্তুত মানুষ খুব বেশি তাড়াহুড়াকারী। -সুরা বনি ইসরà