প্রত্যেক ফরজ নামাজের পর কিছু মাসনুন দোয়া রয়েছে। যেগুলো রাসুলুল্লাহ সা. নিজে পড়তেন; সাহাবিদেরও পড়ার উপদেশ দিতেন। হাদিস শরিফে ইরশাদ হয়েছে, ‘প্রত্যেক ফরজ নামাজের শেষে কিছু দোয়া আছে, যে ব্যক্তি ওগুলো পড়ে বা কাজে লাগায়— সে কখনো ক্ষতিগ্রস্থ হয় না। (সহিহ মুসলিম: ১২৩৭)
এসব দোয়া পড়ার সময় মাথায় হাত রাখতে হবে—এমন কোনো নিয়ম বর্ণিত হয়নি হাদিসে। কিন্তু কিছু মুসল্লিকে দেখা মাথায় হাত দিয়ে দোয়া পড়তে। প্রশ্ন হলো- নামাজ শেষে মাথায় হাত রেখে কোনো দোয়ার কথা কি হাদিসে আছে?
এর উত্তর হলো- একটি দুর্বল বর্ণনায় এমনটি পাওয়া যায়। যেখানে বলা হয়েছে, রাসুলুল্লাহ সা. নামাজশেষে তাঁর ডান হাত মাথায় বুলাতেন এবং নিম্নোক্ত দোয়াটি পড়তেন—
بسم الله الذي لا إله الا هو الرحمن، اللهم اذهب عني الهم والحزن
‘বিসমিল্লাহিল্লাজি লা ইলাহা ইল্লা হুয়ার রহমান, আল্লাহুম্মাজহাব আনিল হাম্মি ওয়à¦