শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

বিশ্ব ইজতেমা শুরু ৩১ জানুয়ারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

২০২৫ সালের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হবে ৩১ জানুয়ারি। চলবে ২ ফেব্রুয়ারি পর্যন্ত। দ্বিতীয় পর্বের ইজতেমা ৭, ৮ ও ৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বৈঠক শেষে এ কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তবে বৈঠকে মাওলানা সাদপন্থীরা অংশ নিলেও আলমি শুরাপন্থীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন না।

কোন পক্ষ আগে বা কোন পক্ষ পরে করবে; তা এখনো চূড়ান্ত হয়নি জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিশ্ব ইজতেমার মাঠ হস্তান্তর ও প্রস্তুতি, নিরাপত্তা, বিদেশি অতিথিদের ভিসা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, ভাসমান ব্রিজ নির্মাণ, জরুরি দুর্যোগ ব্যবস্থা, স্বাস্থ্যসম্মত খাবার, আখেরি মোনাজাতের দিন যানজট নিরসনসহ নানা বিষয়ে আলোচনা হয়েছে।

বৈঠকের আগেই আলমি শুরাপন্থীরা এ বৈঠকে অংশ নিতে অপারগতা জানিয়েছে। তারা এক বিবৃতিতে জানায়, বর্তমানে তাদের উল্লেখযোগ্য মুরুব্বি পাকিস্তানের লাহোরের রাইবেন্ডে ইজতেমায় রয়েছেন। তাই অল্প সময়ে তাদের সঙ্গে যোগাযোগ করে পরামর্শ নেয়া কঠিন হয়ে পড়েছে।