শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

সব ক্ষেত্রে মুসলিম উম্মাহ প্রাচ্যবাদে প্রভাবিত : ধর্ম উপদেষ্টা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিজস্ব প্রতিবেদক

প্রাচ্যবিদদের সব কিছু যেমন মন্দ নয়, তদ্রুপ অন্ধভাবে প্রাচ্যবিদদের গ্রহণও করা যাবে না বলে উল্লেখ করেছেন ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসাইন। বলেন, তাদের চিন্তা-চেতনা যাচাই করে গ্রহণ করতে হবে। অন্যান্য দেশে এ বিষয়ে যেমন গণসচেতনতা রয়েছে, আমাদের দেশে প্রাচ্যবাদ সম্পর্কে চর্চার অভাব রয়েছে।

ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত ইসলামী বইমেলায় ড. মুহাম্মদ সাদিক হুসাইন রচিত ‘ওরিয়েন্টালিজম ও ইসলাম’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে শনিবার এ কথা বলেন তিনি। বাংলাদেশ ইসলামিক ল রিসার্চ অ্যান্ড লিগ্যাল এইড সেন্টার বইটি প্রকাশ করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামিক ল’ রিসার্চ অ্যান্ড লিগ্যাল এইড সেন্টারের নির্বাহী পরিচালক শহীদুল ইসলাম।