জুমার দিনের ফজিলত অনেক বেশি। এ সংক্রান্ত অনেক হাদিস রয়েছে। হজরত সালমান রা. থেকে বর্ণিত এক হাদিসে এসেছে, হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিনে সুন্দর করে গোসল করবে, অতঃপর তেল ব্যবহার করবে এবং সুগন্ধি নেবে, তার পর মসজিদে গমন করবে, দুই মুসল্লির মাঝে জোর করে জায়গা নেবে না, সে নামাজ আদায় করবে এবং ইমাম যখন খুতবা দেবেন, চুপ করে মনোযোগসহকারে তার খুতবা শুনবে। দুই জুমার মধ্যবর্তী সময়ে তার সব গোনাহ ক্ষমা করে দেওয়া হবে। -আবু দাউদ: ৪৭৯
জুমার দিন আগে আগে মসজিদে যাওয়াও ফজিলতের কাজ। এ সম্পর্কেও হাদিসে পৃথক বর্ণনা রয়েছে। জুমার দিনের ফজিলতসমূহের মধ্যে উল্লেখযোগ্য হলো, এই দিনে এমন একটা সময় আছে, যখন মুমিন বান্দা কোনো দোয়া করলে মহান আল্লাহ তার দোয়া কবুল করেন। হজরত আবু হুরায়রা রা. থেকে বর্ণিত হাদিসে হজরত রাসূলুল্লাহ সা. বলেছেন, জুমার দিনে একটা এমন সময় আছে, যে সময়ে কোনো মুমিন বান্দা আল্লাহর কাছে ভালো কোনো কিছু প্রার্থনা করলে, অবশ্যই আল্লাহ তাকে তা দান করবেন। -সহিহ মুসলিম: ৮৫২
জুমার দিনে দোয়া কবুল হওয়ার সে মহামূল্যবান সময় কোনটা? এ সম্পর্কে প্রায় ৪৫টি মত পাওয়া যায়। তবে সর্বাধিক প্রসিদ্ধ মত হলো, আসরের নামাজের পর থেকে মাগরিব পর্যন্ত