ভারতকে তার সামগ্রিক ফ্যাসিবাদী ও আধিপত্যবাদী নীতি বদলানোর আহ্বান জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা শায়েখ সাজেদুর রহমান এ আহ্বান জানান। এই শীর্ষ দুই নেতা বলেন, ভারতের শাসকগোষ্ঠী প্রতিবেশী দেশ থেকে পালিয়ে আসা গণহত্যাকারী ফ্যাসিস্ট হাসিনাকে বন্ধু হিসেবে আশ্রয় দিয়ে বাংলাদেশের জনগণের সঙ্গে আবারও শত্রুতার পরিচয় দিয়েছে। ভারতকে তার সামগ্রিক ফ্যাসিবাদী ও আধিপত্যবাদী নীতি বদলাতে হবে। প্রতিবেশী রাষ্ট্রে দাঙ্গা লাগানোর উসকানি ও মদদ দেওয়া থেকেও ভারতকে বিরত থাকতে হবে।
সম্প্রতি ভারতের উত্তর প্রদেশের সামভালে একটি ঐতিহ্যবাহী মসজিদ দখলের বিরোধিতা করে স্থ