শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

আগামীর নেতৃত্ব কোরআনের পাখিদের হোক- আশা ডিআইজি আলমগীরের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

স্টাফ রিপোর্টার, বগুড়া

কোরআনের পাখিদের মধ্য থেকে আগামী নেতৃত্বের আশা প্রকাশ করেছেন রাজশাহী রেঞ্জের ডিআইজি আলমগীর হোসেন। বলেন, কোরআনের পাখিদের মধ্য থেকেই যেন আগামীর নেতৃত্ব সৃষ্টি হয়। তাহলে দেশে দুর্নীতি, লুটপাট ও সন্ত্রাস দূর হবে। ইসলামের পাখিরা কখনো অন্যায় করবে না। অন্যায়ের সঙ্গে আপসও করবে না। সুন্দর দেশ গঠনে মাদরাসা শিক্ষার্থীদের মধ্য থেকে নেতৃত্ব সৃষ্টি করতে হবে।

শুক্রবার সকালে বগুড়া শহীদ টিটু মিলনায়তনে ২৪ জন কৃতি হাফেজ শিক্ষার্থীকে ‘হিফজুল কুরআন অ্যাওয়ার্ড-২০২৪’ অনুষ্ঠানে তিনি এ আশা ব্যক্ত করেন। ‘স্কুল অব দা হলি কুরআন’ বগুড়ার আয়োজনে এ অ্যাওয়ার্ড দেয়া হয়। এ সময় তাদের পাগড়ি ও হিজাব পরিয়ে দেয়া হয়।