শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

বাংলাদেশে সফররত মাওলানা আরশাদ মাদানির সফরসূচি


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

বিশ্বখ্যাত আলেম ভারতের দারুল উলুম দেওবন্দের সদরুল মুদাররিসিন ও জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা সাইয়েদ আরশাদ মাদানি ৫ দিনের সফরে বাংলাদেশে এসেছেন।

বুধবার (২২ জানুয়ারি) দুপুর পৌনে ১২টার দিকে এয়ার ইন্ডিয়ার একটি বিমানে ঢাকা বিমানবন্দরে তিনি অবতরণ করেন বলে আওয়ার ইসলামকে নিশ্চিত করেছেন রাজধানীর গুলিস্তান পীর ইয়ামেনী জামে মসজিদের খতিব ও মারকাজুশ শাইখ আরশাদ আল মাদানি মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি ইমরানুল বারী সিরাজী।

তিনি জানিয়েছেন, বিমানবন্দর থেকে মাওলানা মাদানি উত্তরা জামিয়াতুন নুর আল ইসলামিয়াতে গমন করেছেন। দুপুরের খাবার, বিশ্রামের পর বাদ আসর প্রতিষ্ঠানটিতে খতমে বুখারি জলসায় বয়ান করবেন তিনি। আর বসুন্ধরায় ড. মুফতী গাজী জহিরুল ইসলামের বাসায় তার রাত্রিযাপনের কথা রয়েছে।