||মোহাম্মাদ হুজাইফা||
আমরা সর্বদা আল্লাহর মুখাপেক্ষী। যে কোনো প্রয়োজনে আল্লাহর প্রার্থনা করি। প্রার্থনা করলে আল্লাহ খুশি হন। হাদিসে বর্ণিত হয়েছে- দোয়া হচ্ছে ইবাদতের মগজ। ( তিরমিযি, ৩৩৭১)
আল্লাহর কাছে কীভাবে দোয়া করব তা তিনিই আমাদের শিখিয়েছেন। কোরআনে বর্ণিত এমন অনেক দোয়া আছে। কিছু দোয়া আজ উল্লেখ করছি:
এক. সফলতার দোয়া: (সুরা শুআরা, আয়াত: ৮৩-৮৫)
رَبِّ هَبْ لِي حُكْمًا وَالْحِقْنِي بِالصَّلِحِينَ وَاجْعَلْ لِي لِسَانَ صِدْقٍ فِي الْآخِرِينَ وَاجْعَلْنِي مِنْ وَرَثَةِ جَنَّةِ النَّعِيمِ
উচ্চারণ: রাব্বি হাবলি হুকমাওঁ ওয়া আল-হিকনি বিসসালিহীন। ওয়াজাআ’ল্লী লিসানা সিদকিন ফিল আখিরীন। ওয়াজাআ’লনী মিওঁ ওয়ারাছাতি জান্নাতিন-নাঈম
অর্থ: হে আমার রব! আমাকে জ্ঞান দান কর। সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত কর। আমাকে পরবর্তীদের মধ্যে সত্যভাষী কর এবং আমাকে সুখময় জান্নাতের অধিকারীদের অন্তর্ভুক্ত কর।
দুই. গুনাহ মাফের জন্য দোয়া: (সুরা আলে ইমরান, আয়াত: ১৯৩)
رَبَّنَا فَاغْفِرْلَنَا ذُنُوبَنَا وَكَفِّرْ عَنَّا سَيَّاتِنَا وَتَوَفَّنَا مَعَ الْأَبْرَارِ
উচ্চারণ: রাব্বানা ফাগফিরলানা যুনুবানা ওয়া কাফফির 'আন্না সাইয়্যি আ'তিনা ওয়া তাওয়াফ্ফানা মা'আল আবরার।
অর্থ: হে আমাদের প্রতিপালক! তুমি আমাদের পাপ ক্ষমা কর, আমাদের মন্দ কাজগুলি দূরীভূত কর। আমাদেরকে সৎকর্মশীলদের সহগামী করে মৃত্যু দিও।
رَبِّ اغْفِرْ وَارْحَمُ وَأَنْتَ خَيْرُ الرَّحِمِينَ
উচ্চারণ: রাব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খাইরুর রাহিমিন।
অর্থ: হে আমার রব! মাফ কর, রহম কর, আপনি উত্তম দয়াবান।
তিন. পà¦