|| মুফতি সাখাওয়াত হোসেন ||
পুরুষের জন্য জামাআতে নামায সুন্নতে মুআক্কাদাহ। অথচ মহিলাকে মসজিদ ও জামাআতের পরিবর্তে ঘরের ভিতরে নামায পড়ার জন্য উদ্বুদ্ধ করা হয়েছে।
হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রা. থেকে বর্ণিত, রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ মহিলাদের অন্দর মহলের নামায, বাহির ঘরের নামায থেকে উত্তম এবং অন্দর মহলের ভেতরের গোপন ও নির্জন কক্ষের নামায, অন্দর মহলের নামায থেকে উত্তম। সুনানে আবু দাউদ, খ. ১ পৃ. ৮৪ হাদীস নং: ৫৭০, সহীহ ইবনে খুযাইমা, খ. ২, পৃ. ৮১৪, হাদীস নং ১৬৮৮, ১৬৯০, মুসতাদরাকে হাকেম, খ. ১, পৃ. ৩৩৯।
উপরোক্ত মাসআলাসমূহে লক্ষণীয় বিষয় হলো, অনেকগুলো কাজ ফরজ হওয়া সত্ত্বেও মহিলাদের সতর ও পর্দার বিধানকে প্রাধান্য দিয়ে তাদের জন্য স্বতন্ত্র হুকুম দেয়া হয়েছে। কিন্তু à¦