শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

জান্নাতি যুবকের নামাজের দৃশ্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা কামাল 

বিস্তৃত মাঠ। মানুষের সমাগম। সামনে শূলি। একজন কয়েদি উপস্থিত। হাতে পায়ে তার বেড়ী। চারপাশে নারী-পুরুষ, বাচ্চাদের চেঁচামেচি। শোরগোল। হৈ-চৈ। চিৎকার করে বলছে— "চড়াও একে শূলিতে। প্রতিশোধ নাও, প্রতিশোধ! নিজেদের বাপ-দাদা হত্যার প্রতিশোধ। নিক্ষেপ করো এখনই। বুঝিয়ে দাও জীবনের তরে যত দেনা-পাওনা"।

হঠাৎ শোনা গেল এক আওয়াজ। দৃঢ় কণ্ঠে। নির্ভয়ে। প্রশান্ত চিত্তে। আওয়াজ ছড়িয়ে পড়ছে বাতাসে। নারী পুরুষের মাঝখানে। "তোমরা আমাকে দুই রাকাত নামাজ পড়ার সুযোগ দিতে পারো"?। 

নামাজে দাঁড়ালো কয়েদি। কেবলামুখি হয়ে। নামাজ পড়ছেন। ধীরে। প্রশান্ত মনে। আহ্ কী সুন্দর নামাজের দৃশ্য! বড় মায়াবী। জান্নাতী। মনোমুগ্ধকর তার স্থিরতা। নামাজ পূর্ণ করার দৃশ্যই বা কত মধুর।

নামাজ শেষে স্থির হয়ে দাঁড়ালেন । ঘোষণা করলেন দীপ্ত কণ্ঠে— আরশের অধিপতির কসম! যদি তোমরা এই আশঙ্কা না করতে— মৃত্যুর ভয়ে আমি নামাজ দীর্ঘ করছি, তাহলে আমি নামাজ আরও দীর্ঘ করতাà¦