শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

ইনজেকশন নিলে কি রোজা ভেঙ্গে যাবে?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| মুহিউদ্দীন মাআয ||

পবিত্র রমজানে ধর্মপ্রাণ মুসলিম আল্লাহ তায়ালার বিধান পালনে সচেষ্ট থাকেন। সমাজের বিভিন্ন শ্রেণীর ছোট-বড় সকলেই রোজার প্রতি অশেষ গুরুত্ব দেন। হাজারো অসুস্থতা,শ্রম-ক্লান্তির কষ্ট ভুলে হাসি মুখে কাটিয়ে দেন রমজানের দিনগুলো।

তবে অসুস্থতা তীব্র আকার ধারণ করলে অনেকে বাধ্য হন চিকিৎসা নিতে।
এমন গুরুতর ব্যাধিতে আক্রান্ত ব্যক্তিকে চিকিৎসকরা ইনজেকশন নেওয়ার পরামর্শ দিয়ে থাকেন। সে সময় রোজা অবস্থায় ইনজেকশন নিবে কিনা দ্বিধায় পড়ে যায় অসুস্থ ব্যক্তি।
এক্ষেত্রে শরীয়তের বিধান হলো, ইনজেকশন নিলে রোজার কোনো ক্ষতি হবে না। (আলাতে জাদীদাহ কে শরয়ী আহকাম পৃষ্ঠা :১৫৩)। 

সুতরাং রোজা অবস্থায় ইনজেকশন নেওয়া যাবে। এতে কোনো সমস্যা নেই।

এমএম/