|| মুফতি জুবায়ের বিন আব্দুল কুদ্দুস ||
ধর্ম এবং উৎসব দুটি সমান নয়। ধর্ম হচ্ছে জীবন ব্যবস্থার নাম আর উৎসব হচ্ছে সেই জীবনের একটি আনুষাঙ্গিক বিষয় মাত্র। সুতরাং কেউ যদি বলে ধর্ম এবং উৎসব বা সংস্কৃতি রেললাইনে দুটি ধারার মতো। আমাদের উৎসব আমাদের ধর্ম (?) এমন কথা কিভাবে সঠিক হতে পারে?
কারণ, ধর্মে উৎসব থাকে; কিন্তু উৎসব ধর্ম হতে পারে না। আর রেললাইনে দুটি ধারার মতো বললে, ধর্ম এবং উৎসবকে সমান সমান মনে হয়।
এমন কথা কোন মুসলমানের জন্য ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কোন ভাবেই সমচীন নয়।
যাদের কোন ধর্ম নেই তারাই কেবল উৎসবকে নিজেদের ধর্ম ও কর্ম মনে করতে পারে; কিন্তু যাদের ধর্ম আছে তারা সকল উৎসবকে পালন করতে পারেন না। তারা ধর্মের অনুমোদিত উৎসব সমূহকে, ধর্মের নিয়ম-কানুন অনুযায়ী পালন করতে বাধ্য। তাহলেই তো তারা সেই ধর্মের অনুসারী হবেন। অন্যথায় তো তারা ধর্মের বাইরে চলে যাবেন।
ধর্মের আরবি শব্দ হচ্ছে "দ্বীন"। যার বাংলা অর্থ হচ্ছে- জীবন ব্যবস্থা। আর আমাদের দ্বীন বা ধর্মের নাম ইসলাম। আল্লাহ তা'আলা ইসলামকে পরিপূর্ণ জীবন ব্যবস্থা ঘোষণা করে ইরশাদ করেন-
اَلۡیَوۡمَ اَکۡمَلۡتُ لَکُمۡ دِیۡنَکُمۡ وَ اَتۡمَمۡتُ عَلَیۡکُمۡ نِعۡمَتِیۡ وَ رَضِیۡتُ لَکُمُ الۡاِسۡلَامَ دِیۡنًا
অর্থ: আজ তোমাদের জন্য তোমাদের ধর্ম (ইসলামকে) পূর্ণাঙ্গ করলাম ও তোমাদের প্রতি আমার অনুগ্রহ সম্পূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের ধর্ম হিসাবে মনোনীত করলাম। (সূরা মায়েদা, আয়াত নং ৩)
তাহলে উক্ত আয়াত দ্বারা পরিস্কার হয়ে গেল ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম। এর মধ্যে কোন কিছু সংযোজন কিংবা বিয়োজন কà